ভাটারায় গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৬, ১০:১৩

রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি গাড়ির গ্যারেজের কর্মচারী ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) সকাল সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্যারেজের মালিক জাকির হোসেন জানান, সকালে গ্যারেজ খোলার পর লাইট জ্বালাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের সংস্পর্শে রিয়াজ অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

https://36513536cedf13dda9c128c9ef383aba.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

এসএএ/জেডএস 

জনপ্রিয়